










PreviousNext















আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ স্কুল শাখার বার্ষিক/ নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সকাল ১১.০০ ঘটিকায় একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণির ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে ফলাফল কার্ড ও গিফট তুলে দেন প্রধান অতিথি কর্নেল মোহম্মদ আব্দুর রহমান, চেয়ারম্যান গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি সিলেট মহোদয় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, অধিনায়ক ১৯ বিজিবি ও কো চেয়ারম্যান গভর্নিং বডি মহোদয় । প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় গৃহীত পদক্ষেপ সম্পর্কে অভিভাবকদেরকে অবগত করেন। শিক্ষার্থীদেরকে ভালো ফলাফল ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম অব্যাহত রাখতে অনুপ্রেরণা প্রদান করেন। অভিভাবকগণও পড়াশোনার মানোন্নয়ন ও শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
সবশেষে স্কুল শাখার শিক্ষকবৃন্দের সাথে পড়াশোনার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক মতবিনিময় করেন।











PreviousNext















আজ মহান বিজয় দিবস ২০২৫। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৮.৩০ ঘটিকায় স্কাউট ও গার্লস গাইড দল স্টেডিয়ামে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনে অংশগ্রহণ করে।
সকাল ১০.০০ ঘটিকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জনি তালুকদার স্বাগত বক্তব্য রাখেন এরপর প্রধান অতিথি লে. কর্নেল মো জুবায়ের আনোয়ার, পিএসসি মহোদয় তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী মহান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আজকের খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন, এরই সাথে ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর প্রধান অতিথি মহোদয় ছোট শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন।
সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। দিনটি অত্যন্ত চমৎকার ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Border Guard Public School & College, Sylhet
BGB Sector Headquarters, Akhalia, Sylhet
Phone:+8801309-287612
E-mail: principal.bgpsc.syl@gmail.com
Website: https://bgpscsylhet.edu.bd/